August 30, 2026, 12:31 am
দলে ফিরছেন মুশফিক-মিরাজ-তাসকিনরা
প্রথম ওয়ানডের ভাগ্যে বৃষ্টি। পরের ম্যাচ নিউজিল্যান্ডের সাথে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ হারের শঙ্কায় দল। তবে তৃতীয় ওয়ানডেতে একেবারে চমকে ভরা এক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা নাজমুল হোসেন শান্তর।
এই ব্যাটারের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছিল ইনজুরিতে। তবে এবার ফিরছেন নিউজিল্যান্ডের সাথে তিন নম্বর ম্যাচে, একেবারে অধিনায়ক হিসেবেই।
শান্ত শুধু একা নন দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।