October 12, 2026, 8:22 pm

‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন’

‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন’

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

সেখানে উপস্থিত একজন নারীকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন।’

ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছেন না।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য মাহমুদ বলেন, আমরা চেষ্টা করছি উৎসুক জনতাকে সরিয়ে দিতে। তাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মালামাল পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com