November 27, 2026, 3:00 am

রেললাইনে বসে মোবাইলে গেম, ট্রেনে কাটা পড়ে নিহত ১ আহত ২

রেললাইনে বসে মোবাইলে গেম, ট্রেনে কাটা পড়ে নিহত ১ আহত ২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিমঝিম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই যুবক ।

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় এদুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শী জানায়, পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন তিন যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন তরুণ। এসময় ঘটনাস্থলেই রিমঝিম নামে এক তরুণ নিহত হয়। এতে গুরুতর আহত দুই তরুণের নাম আরাফাত ও দীপু। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অনির্বান মোদক জানান, তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, মোবাইলে গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com