November 27, 2026, 3:23 am

এবার প্রেমের টানে মহেশখালীতে থাইল্যান্ডের তরুণী

এবার প্রেমের টানে মহেশখালীতে থাইল্যান্ডের তরুণী

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা বিদেশিদের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। ভাষা,সংস্কৃতি, ধর্ম, বর্ণসহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসছেন তারা। এসেছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আয়ারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে।

এবার সেই তালিকায় নাম লেখালেন তানিদা। প্রেমের টানে সুদূর থাইল্যান্ড থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এসেছেন তিনি। মনের মানুষকে পেতে গত ১২ ডিসেম্বর সকল আইনি প্রক্রিয়া শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তানিদার বর্তমান নাম খাদিজাতুল কুবরা। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জাবের আহমদ সওদাগরের ছেলে রাজ ওসমান খানের সঙ্গে। বর্তমানে রাজ ওসমান খানের বাড়িতেই অবস্থান করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাতারবাড়ীর তরুণ রাজ ওসমান খানের সঙ্গে তানিদার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে সুদূর থাইল্যান্ড থেকে চলে আসেন মাতারবাড়ীতে। ওসমানের পরিবারের লোকজনও বিষয়টি শুনে তাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে।

থাইল্যান্ডের মেয়ে মাতারবাড়ীতে আসায় স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই এই দম্পতিকে দেখতে ভিড় করছেন ওসমানের বাড়িতে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com