November 27, 2026, 3:21 am

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতা আটক

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতা আটক

বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের রথখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় সাইদুর রহমান নামে এক যুবদল কর্মীকেও আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ইসরাইল মিয়া সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার আমাদের কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল ছিল। সেজন্য নেতাকর্মীরা রথখোলা মাঠে আসতে শুরু করে। সেখানে পুলিশ ধাওয়া দিয়ে ইসরাইল মিয়া ও সাইদুরকে আটক করে নিয়ে যায়। গত কয়েক দিনে সদর উপজেলা থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রোববার সদর উপজেলার ১৪ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে এসেছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং অবিলম্বে গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com