November 27, 2026, 3:59 am

বিয়ের ১০ বছর পর কৃষকের ঘর আলো করে ৪ সন্তানের আগমন

বিয়ের ১০ বছর পর কৃষকের ঘর আলো করে ৪ সন্তানের আগমন

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রিপা বেগম (২৩) নামের এক গৃহবধূ। সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে এ চার নবজাতকের জন্ম দেন তিনি। রিপা বেগম জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার সন্তানের মধ্যে একটি ছেলে আর বাকি ৩টি মেয়ে শিশু।

চিকিৎসক শারমিন সুলতানা জানান, প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গর্ভবতী অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল। পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে তিনি করোনা নেগেটিভ হয়। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান। রোগীর পরিবারের সদস্য আমার কথা শুনেছেন। তাই প্রসূতি এবার আগে আগেই প্রসবের জন্য ফিট ছিলেন।

তিনি আরও জানান, বিকেলে প্রসব ব্যাথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তার স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবে তিনি একটি শিশু প্রসব করার পর তার আর লেভার পেইন বাড়েনি। পরে সিজারিয়ান করে অন্য তিনটি শিশুকে প্রসব করা হয়।

চার নবজাতকের বাবা সাগর আলী বলেন, আমি কৃষি কাজ করি। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। পরে গত ২ বছর আগে আমার স্ত্রী গর্ভবতী হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন ৪টি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমি অনেক খুশি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com