November 27, 2026, 4:10 am

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ২৮০০ কেজি ইলিশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ২৮০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ১১২টি কার্টনে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার।

মাছগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ফিশ বাজার’। আর আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ সানু বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫০ টন ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করবে ফিশ বাজার। প্রথম চালানে আজ দুই হাজার ৮০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। ত্রিপুরার আগরতলার ব্যবসায়ী কৃষ্ণপদ রায় মাছগুলোর আমদানিকারক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com