November 27, 2026, 4:40 am

বিজয়নগরে ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বিজয়নগরে ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার পর ওই ভবনে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে বলে খবর পাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। প্রথমে ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানিয়েছেন, ঘটনাস্থলে ১১টি ইউনিট কাজ করছে। ভবনটি হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।

জানা গেছে, খাওয়ার আড্ডা রেস্টুরেন্ট ভবনের দুই তলার ছাদের ওপর টিন শেড ঘর। স্থানীয়রা জানান, সেখানে টি‌ভি তৈ‌রি ক‌রা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com