November 27, 2026, 4:47 am

এবার মেক্সিকান তরুণীর কাছে যেতে ভিসার অপেক্ষায় রুমান

এবার মেক্সিকান তরুণীর কাছে যেতে ভিসার অপেক্ষায় রুমান

প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে জামালপুরে ছুটে এসে ঘর বেঁধেছিলেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। তবে বিয়ের এক মাসের মধ্যেই দেশে ফিরে যেতে হয় তাকে। এবার সেই প্রিয়তমা স্ত্রীর কাছে যেতে ভিসার অপেক্ষায় স্বামী রবিউল হাসান রুমান। ভিসা হাতে পেলেই উড়াল দেবেন সাড়ে ১৪ হাজার কিলোমিটার দূরের দেশ মেক্সিকোর উদ্দেশে। অচেনা সেই শহরেই গড়তে চান সুখের সংসার।

২০১৯ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের পর গত বছরের ২১ নভেম্বর ঢাকা আসেন মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। এরপর তাকে স্বাগত জানান রুমান ও তার পরিবার।

বিমানবন্দর থেকেই ছোটেন ঢাকা জজ আদালতে। গ্রহণ করেন ইসলাম ধর্ম। সেখানেই বিয়ে হয় তাদের। গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের নাম রাখা হয় লাইলী আক্তার। মধ্যরাতে সরিষাবাড়ির পোগলদিঘা গ্রামে পৌঁছান নয়া দম্পতি। সেখানে এক মাস অবস্থানের পর নিজ দেশে ফিরে যায় লাইলী আক্তার। যাওয়ার আগে রুমানকে শিগগিরই মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন লাইলী আক্তার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com