November 28, 2026, 5:26 am

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, যুবক গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর শুক্রবার (৫ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ওই যুবককে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবক হলেন নূর মিয়া (৩৫)। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।

মোহনগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নূর মিয়া বিএনপির সমর্থক। তিনি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে একাধিকবার পোস্ট করেছেন। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতেও তিনি এমন ছবি পোস্ট করলে বিষয়টি জানতে পেরে রাতেই তাকে উপজেলার শিবির বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com