November 28, 2026, 5:39 am

নাম-মোবাইল নম্বর লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

নাম-মোবাইল নম্বর লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তাপস হালদার (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে ঝাপ দেন তিনি।

তাপস হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবল হালদারের ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় একটি সাইকেলের দোকানে কাজ করতেন।

তাপস হালদারের পরিবারের দাবি, তাপস মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘমেয়াদি চিকিৎসাও চলছিল। কী কারণে তাপস আত্মহত্যা করেছেন সেটা অস্পষ্ট বলে জানান তারা।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে রেলওয়ে স্টেশনের অদূরে রেল সিগন্যালে নিজের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লেখেন তাপস হালদার। এরপর সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, রেল সিগন্যালে নিজের নাম ও মোবাইল নম্বর লিখেন ওই যুবক। এরপরই মালবাহী ট্রেনের নিচে ঝাপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com