November 29, 2026, 7:38 am

টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই এলাকার খাদেমুল ইসলামের মেয়ে রোজা মনি (২) ও রুবেল মিয়ার মেয়ে রাইসা মনি (আড়াই)।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বেলা ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল৷ এক পর্যায়ে তার টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে পড়ে যায়। রোজার বাবা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুই শিশুর স্বজনরা বাড়িতে নিয়ে যান।

এসআই আরও বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এখনো ঘটনাস্থলেই আছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com