November 29, 2026, 8:07 am

বিয়ের কেনাকাটা করা হলো না মা-মেয়ের

বিয়ের কেনাকাটা করা হলো না মা-মেয়ের

মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জেসমিন বেগম (৩০) ও তার মেয়ে মাহফুজা (০৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে ভ্যানযোগে শিবচর বাজারের উদ্দেশে রওনা হন জেসমিন ও তার মেয়ে মাহফুজা। ভ্যানটি তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ডঙ্কুরপাড় গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ভ্যানচাপা দিয়ে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করেও ট্রাকটি আটক করতে পারেনি। তবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত ট্রাক ও চালককে আটক করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com