May 31, 2026, 4:12 pm

স্ত্রী করোনা আক্রান্ত, উপসর্গ রয়েছে মির্জা ফখরুলেরও

স্ত্রী করোনা আক্রান্ত, উপসর্গ রয়েছে মির্জা ফখরুলেরও

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। আর মির্জা ফখরুল ইসলামের করোনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। তবে উপসর্গ থাকায় কোয়ারেন্টাইনে আছেন তিনি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, গতকাল রাতে মহাসচিবের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আর মহাসচিব করোনার উপসর্গ নিয়ে বাসায় কোয়ারেন্টাইনে আছেন। উনি নিজেও পরীক্ষা করতে দিয়েছেন, কিন্তু এখনও রিপোর্ট পাওয়া যায়নি।

বিএনপির শীর্ষনেতাদের মধ্যে গত বছরের ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশ সংক্রমণ পাওয়া গিয়েছিল। ওই সময় খালেদা জিয়া ছাড়াও তার বাসার আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হন। ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। তবে নভেম্বরের মাঝামাঝি আবার হাসপাতালে ভর্তি হয় তাকে। সেই থেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

খালেদা জিয়ার আগে করোনা আক্রান্ত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৭ মার্চ করোনা আক্রান্ত হন তিনি। পরদিনই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তী এক মাসে পাঁচবার তার করোনা পরীক্ষা করা হলে প্রত্যেকবারই ফল আসে পজিটিভ। ষষ্ঠবারের পরীক্ষায় ১৬ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com