October 12, 2026, 8:24 pm

গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

তিনি বলেন, গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যাচ্ছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com