August 28, 2026, 9:31 am

জাতীয় সঙ্গীতের সময় কাঁদলেন মাহমুদউল্লাহ

জাতীয় সঙ্গীতের সময় কাঁদলেন মাহমুদউল্লাহ

চারপাশে ঘিরে আছে আলোচনা। মাঠ ও মাঠের বাইরের নানা সমালোচনা গায়ে মেখেই সুপার টুয়েলভ নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে আবেগী হয়ে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছিলেন, তাদের যেন ছোট করা না হয়।

এরপর আবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পাল্টা জবাব দিয়েছিলেন তার মন্তব্যের। সবমিলিয়ে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে দিয়েই কাটছে রিয়াদের সময়। তারই যেন বহিঃপ্রকাশ দেখা গেল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে।

জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আবেগী হয়ে পড়লেন তিনি; কাঁদলেন, চোখের পানি ঝরালেন! তার চোখ মোছার দৃশ্য ধরা পড়ল টিভি ক্যামেরায়।

শুরুটা বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষের পর। যেখানে হারের ধাক্কা সামলে ওঠার আগেই পাপন সমালোচনায় মুখর হলেন। একাদশ গড়া থেকে শুরু করে বরাবরের মতো চাঁছাছোলা কথায় তিরবিদ্ধ করেন জাতীয় দলের ক্রিকেটারদের। ব্যাপারটা ঠিক ভালো লাগেনি রিয়াদের। রক্ত-মাংসের মানুষ যে তিনি, সেটা মনে করিয়ে দেন।

ব্যাপারটা এখানেই শেষ হতে পারত। কিন্তু থামেননি নাজমুল হাসান পাপন, রিয়াদদের মনে করিয়ে দেন, ‘ক্রিকেটাররা মানুষ, বিসিবিতে যারা আছে, তারাও মা‌নুষ!’ সভাপতির পাল্টা বক্তব্যে যে মনে দুঃখ জমা হয়েছে রিয়াদের, সেটিই কি স্পষ্ট হলো?

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com