August 28, 2026, 9:32 am

টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি স্কটল্যান্ডকে। তবে ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছিল কাইল কোয়েটজারের দল। সে ধারা ধরে রাখতে আজ স্কটিশরা মুখোমুখি পাপুয়া নিউ গিনির। এদিন টস জিতলেন স্কটল্যান্ড অধিনায়ক। জিতেই নিলেন ব্যাট করার সিদ্ধান্ত।

নিজেদের প্রথম ম্যাচে টস না জিতলেও জয় পেয়েছিল স্কটিশরা। শুরুতে লড়াকু স্কোর তুলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো, পরে পরিকল্পিত বোলিং-ফিল্ডিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানো, এই ছিল স্কটিশদের কৌশল। দ্বিতীয় ম্যাচেও একই কৌশলে ভরসা রাখলেন স্কটিশ অধিনায়ক।

আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দল দারুণভাবেই উজ্জীবিত হয়ে আছে। স্কটিশ অধিনায়ক সেটাকেই ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করলেন। বললেন, ‘সব ম্যাচ জেতার, ইতিহাস গড়ার ভালো সুযোগ আছে আমাদের সামনে। জাতি হিসেবে বড় কিছু অর্জন করার মতো দল আছে আমাদের।’

প্রথম ম্যাচ থেকে এই ম্যাচের স্কটিশদের একাদশে পরিবর্তন এসেছে একটা। সাফইয়ান শারীফের বদলে দলে এসেছেন আলিসদাইর ইভান্স।

ওদিকে পাপুয়া নিউ গিনি প্রথম ম্যাচে হেরেছে ওমানের কাছে। তবে অধিনায়ক আসাদ ভালা আগের ম্যাচের ভুল শোধরানোর কথা বললেন এই ম্যাচে। বললেন, ‘দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমরা লড়াই করেছিলাম, এটা ইতিবাচক দিক। আমরা পরিকল্পনাটা ঠিকঠাক প্রয়োগ করতে পারিনি। নিজেদের ওভারগুলো ঠিকঠাক শেষ করতে পারিনি।’

স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েটজার, জর্জ মুন্সি, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলয়েড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, আলিসদাইর ইভান্স, ব্র্যাড হুইল।

পাপুয়া নিউ গিনি একাদশ
টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা, চার্লস আমিনি, সেস বাউ, নরম্যান ভানুয়া, সাইমন আতাই, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কবুয়া মোরিয়া, নোসাইনা পোকানা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com