May 25, 2026, 4:18 pm

গলায় ফাঁস দেওয়া স্বামীর নিথর দেহ হাসপাতালে নিয়ে এলেন তৃতীয় স্ত্রী

গলায় ফাঁস দেওয়া স্বামীর নিথর দেহ হাসপাতালে নিয়ে এলেন তৃতীয় স্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরের মধুবাজার এলাকায় মনির (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী। মনিরের স্ত্রীর নাম ফাতেমা। তবে কেন মনির গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি ফাতেমা।

ফাতেমা জানিয়েছেন তিনি মনিরের তৃতীয় স্ত্রী। আজ (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে তিনি মনিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমা বলেন, আমার স্বামী তিনটা বিয়ে করেছে। বর্তমানে সে আমার বাসায় থাকতো। সে পিজি হাসপাতালের এক চিকিৎসকের গাড়ি চালায়। আমি সকালে কাজে যাই। দুপুর ১২টা বাসায় এসে দেখি ফ্যানের সাথে ঝুলছে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার স্বামী আর নেই।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কত কিছু হয়। কিন্তু কেন সে গলায় ফাঁস দিল সেটা বলতে পারছি না। আমরা মোহাম্মদপুরের মধুবাজার পাম্পের গলিতে ভাড়া থাকি।

মনিরের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালিতে বলেও জানান ফাতেমা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করেছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com