October 12, 2026, 9:10 pm

গায়ে হলুদের অনুষ্ঠানে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গায়ে হলুদের অনুষ্ঠানে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর সবুজবাগে গায়ে হলুদের অনুষ্ঠানের ডেকোরশন করার সময় ছাদ থেকে পড়ে মো. শফিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি খিলগাঁও শেখের জায়গায় এলাকার বাসিন্দা ছিলেন।

শুক্রবার সকালে দক্ষিণগাঁও দাসপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। পরে চিকিৎসক বিকেল ৩টার দিকে শফিকুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় আনোয়ার হোসেন জানান, চারতলা ভবনে ডেকোরেশনের কাপড় লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন শফিকুল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শফিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com