August 26, 2026, 2:31 am

এক ম্যাচে দুই মেইডেন, রেকর্ড নাসুমের

এক ম্যাচে দুই মেইডেন, রেকর্ড নাসুমের

রীতিমত স্বপ্নের ফর্মে আছেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার প্রতি ম্যাচেই সাফল্য এনে দিচ্ছেন দলকে। আরও একবার দুর্দান্ত বোলিং কারিশমা দেখালেন তিনি।

মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ। যার মূল কৃতিত্ব নাসুমের। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার।

তার চেয়ে বড় কথা, এই ৪ ওভারের মধ্যে দুটিই নিয়েছেন উইকেট মেইডেন। ইনিংসের প্রথম ওভারে মেইডেনের পর ১২তম ওভারে এসেও রান খরচ করেননি নাসুম।

তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে দুটি মেইডেন ওভার করা দ্বিতীয় বাংলাদেশি বোলার হওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি এই স্পিনার। বিশ্বের ৩৩তম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন নাসুম। বোলিং ফিগার ৪-২-১০-৪।

নাসুমের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুটি মেইডেন দেয়া একমাত্র বাংলাদেশি ছিলেন নাজমুল ইসলাম অপু। তিনিও বাঁহাতি স্পিনার। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-০।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com