August 25, 2026, 11:42 pm

১০ জনের বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিল প্যারাগুয়ে

১০ জনের বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিল প্যারাগুয়ে

ম্যাচের অর্ধেকটাই ১০ জন নিয়ে খেলতে হলো বলিভিয়াকে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাল প্যারাগুয়ে। কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে এগিয়ে গিয়েও তাই বড় হার আটকাতে পারল না বলিভিয়া।

এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো স্টেডিয়ামে বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে প্যারাগুয়ে।

ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে দশজনের দলে পরিণত হয় বলিভিয়া। এগিয়ে থাকা গোলটি তার আগেই পেয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে তিন গোলই দেয় প্যারাগুয়ে।

ম্যাচের দশম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল বলিভিয়া। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে ১৯ বছর বয়সী জাওমে সুয়েলার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দুর্গতি নেমে আসে দলটির ওপর।

৬২ মিনিটে কাকুর ভলিতে সমতা ফেরায় প্যারাগুয়ে। তিন মিনিট পরই ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা গোলরক্ষকের খুব কাছ থেকে নেয়া অ্যাঞ্জেল রোমেরোর বাঁ পায়ের শটে।

রোমেরোরই আরেক গোলে বড় জয় নিশ্চিত হয় প্যারাগুয়ের। ম্যাচের তখন ১০ মিনিট বাকি। গ্যাব্রিয়েল আভালসের পাস থেকে কঠিন অ্যাঙ্গেলে বাঁদিকের পোস্ট দিয়ে বল জালে জড়ান ২৮ বছর বয়সী উইঙ্গার।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com