July 17, 2026, 5:22 am

ফের ‘বাংলাদেশের সেরা ব্যাংক’ পুরস্কার পেল সিটি ব্যাংক

ফের ‘বাংলাদেশের সেরা ব্যাংক’ পুরস্কার পেল সিটি ব্যাংক

সিটি ব্যাংককে ফের ‘বাংলাদেশের সেরা ব্যাংক’ হিসেবে ২০২১ সালের পুরস্কারটি দিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক সাময়িকী ফাইন্যান্স এশিয়া। এর আগে আরও ছয়বার-২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে-ব্যাংকটি ফাইন্যান্স এশিয়ার একই সম্মাননা অর্জন করে।

শনিবার (৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এ বছরের পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফাইন্যান্স এশিয়া ঘোষণা করে যে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ২০২০ সালে করোনা মহামারির ঝুঁকি সত্ত্বেও সিটি ব্যাংকের সক্ষমতায় ধারাবাহিকতা এবং আর্থিক অন্তর্ভুক্তির সফলতা বিবেচনায় নিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। দেশজুড়ে এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ এবং বিকাশের সঙ্গে অংশীদারিত্বে মোবাইল ব্যাংকিংয়ে ডিজিটাল ন্যানো ঋণ দেওয়ার উদ্যোগের ক্ষেত্রে সিটি ব্যাংক যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছে। উদ্ভাবনে ধারাবাহিকতা এবং দ্রুত সস্প্রসারণশীল বাংলাদেশের বাজারে গ্রাহক ও বিনিয়োগকারীদের চাহিদা পূরণে সিটি ব্যাংকের সক্ষমতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে হংকংভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

করোনা মহামারি সত্ত্বেও এশিয়ার শীর্ষ অর্থনীতি প্রকাশনা হিসেবে খ্যাত এ পত্রিকাটি তাদের দেশ-ভিত্তিক আর্থিক খাতের পর্যালোচনা এ বছরেও ধরে রেখেছে। সাময়িকীটির মতে সরকারি নীতি সহায়তার ফলে এশিয়ার ব্যাংকগুলো ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারী এবং গ্রাহকদের সাহায্য করেছে।

পুরস্কার অর্জন প্রসঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘গ্রাহকদের আস্থা অর্জন করবার মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠানটির এ স্বীকৃতি এসেছে। আগামী দিনে আরও উদ্ভাবনী ব্যাংকিং সেবা দিয়ে দেশের সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় সিটি ব্যাংক। ‘

সম্প্রতি এশিয়ামানির ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক ২০২১’ পুরস্কারও লাভ করেছে সিটি ব্যাংক।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com