September 2, 2026, 5:06 am

মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের প্রতিবাদে চালকদের মিছিল

মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের প্রতিবাদে চালকদের মিছিল

রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে মিছিল করছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) নির্দেশনার প্রতিবাদে এ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রেসক্লাবের দিকে যাচ্ছেন।

জানা গেছে, মোটরসাইকেল চালকরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবেন।

সাইফুল নামে এক পাঠাও চালক বলেন, আমাদের অন্য কোন ইনকাম নেই। মোটরসাইকেলে যাত্রীদের সেবা দিয়েই আমাদের সংসার চলে। রাইড শেয়ারিং বন্ধের আগে সরকারের ভাবা উচিত ছিল আমরা কোথায় যাব।

সম্প্রতি করোনার সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা দেয় সরকার। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দেয় বিআরটিএ।

বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় বিআরটিএ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com