August 30, 2026, 11:58 pm

হরতালের সমর্থনে পল্টনে হেফাজতের মিছিল

হরতালের সমর্থনে পল্টনে হেফাজতের মিছিল

হরতালের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে হেফাজতে ইসলাম। এতে সংগঠনটির কয়েকশ কর্মী অংশ নেন। মিছিল থেকে হেফাজতের সমর্থকরা নানা রকম স্লোগান দেন।

রোববার (২৮ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটের দিকে হরতালের সমর্থনে করা মিছিলটি পুরানা পল্টনে আসে।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিলটি বের হয়ে দৈনিক বাংলা মোড়, নাইটিঙ্গেল হয়ে পুরানা পল্টনে যায়। সেখান থেকে মিছিলটি আবার বায়তুল মোকাররমে এসে শেষ হয়। হেফাজত সমর্থকরা কিছুক্ষণ পরপর থেমে থেমে মিছিল করছেন।

হেফাজত সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুই অংশে বিভক্ত হয়ে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় অবস্থান করছেন। তাদের একটি গ্রুপ বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেইটে অবস্থান করে হরতালের সমর্থনে কর্মসূচি পালন করছে। আরেকটি গ্রুপ হরতালের সমর্থনে দৈনিক বাংলা মোড়, নাইটিঙ্গেল মোড় ও পুরানা পল্টন মোড়ে মিছিল করছে।

এদিকে হরতালের সমর্থনে হেফাজতের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, হেফাজতের লোকজন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা দেওয়া হবে না। তবে কেউ মিছিলের নামে সহিংসতা করলে আমরা কঠোর হাতে দমন করব।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com