August 31, 2026, 10:46 pm

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার দুপুর ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন হবে।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকী  এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও সরকার–সমর্থকদের হামলায় হতাহত হওয়ার ঘটনায় আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com