August 25, 2026, 5:22 pm

বিসিবির সঙ্গে সাকিবের টানাপোড়েনের যে কারণ দেখছেন মাশরাফি

বিসিবির সঙ্গে সাকিবের টানাপোড়েনের যে কারণ দেখছেন মাশরাফি

অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে চলমান টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  তিনি সাকিবের বক্তব্যকে সমর্থন করেছেন।

মাশরাফির মতে, বিসিবির কর্মকর্তাদের ব্যর্থতায় সাকিবের বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এ ছাড়া বিসিবি প্রেসিডেন্ট হওয়া নিয়ে সাকিব যে বক্তব্য দিয়েছেন, তাতে কোনো দোষ দেখছেন না মাশরাফি। নিজের জায়গা থেকে সাকিব ঠিকই বলেছেন বলে জানান নড়াইল এক্সপ্রেস।

বুধবার একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের একটি বক্তব্য ঘিরে বিসিবির সঙ্গে চলমান দূরত্ব নিয়ে খোলামেলা এমন অভিমত প্রকাশ করেন মাশরাফি।

ফেসবুক লাইভে সাকিবের বলা কোন কথাগুলোকে যৌক্তিক মনে হয়েছে, এমন প্রশ্নে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, ‘এটি খুবই সাধারণ বিষয় যে একজন ক্রিকেটার অবসরে গেলে বিসিবির সভাপতির শীর্ষ পদে আসীন হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতেই পারেন। সেরা সভাপতি হওয়ার আকাঙ্ক্ষা করতেই পারেন। এর মধ্যে বিতর্ক হওয়ার মতো কোনোরকম কারণ দেখছি না আমি। সাকিব বিসিবি সভাপতি হতে চাইতেই পারে। যে কোনো ক্রিকেটারই বলতে পারে এটি।’

সাকিবের এমন বক্তব্য নিয়ে টানাহ্যাঁচড়া চলছে বলেও মন্তব্য মাশরাফির।

বিসিবি-সাকিব দ্বন্দ্বের বিষয়ে মাশরাফির প্রশ্ন— ‘সাকিব কেন বারবার বোর্ডের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? আর বোর্ড-ই বা কেন সাকিবের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে বারবার?’

এর পেছনে একটি কারণকে দায়ী করেন মাশরাফি। তার মতে, শ্রীলংকা সফরে না গিয়ে আইপিএল খেলতে চাওয়া নিয়ে সাকিবের আবেদনের বিষয়ে বোর্ড অপেশাদার আচরণ করেছে তার সঙ্গে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com