August 31, 2026, 9:55 pm
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের পাঁচতলার ছাদ থেকে লাফ দিয়ে রাকিব হোসেন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাকিব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর মজুপুর এলাকার বাসিন্দা ও পৌরসভার মোটকা মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।
এর আগে ফেসবুক লাইভে আসেন ওই যুবক। সেখানে তিনি বলেন, ‘মা আই সজ্ঞানে মইরতে যাইতাছি। আই তামা চুরি করি ন মা। জীবনে অনেক ভুল কইরছি মা। আর মৃত্যুর লাই কেউ দায়ী নাই। আই নিজের ইচ্ছায় যাইতাছি মা। অনেক ভুল কইরছি মা। একটা মাইয়ার জীবনও নষ্ট কইরছি। আইয় সুমাইয়ারে বিয়া কইরছি। বিয়া করি সুখী হইতে পাইরতাছি না। আর কইলজা হাডি যা। আর অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা আছে মা। সোহেল ভাইয়ের তন তামা চুরি কইরছি, হেতেনে জানে। হেতেনের তন হেগুন লন লাইগতো ন। বাড়ির ড্রয়ারের মধ্যে আর এটিএম কার্ড আছে।’ মায়ের উদ্দেশ্যে রাকিব হোসেন এটিএম কার্ডের পিন নম্বরও বলেছেন ফেসবুকে লাইভের ভিডিওটিতে।
বিজনেস নিউজ/ এসকে