August 30, 2026, 8:07 pm

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক প্রেমিকার পরিবার মেনে না নেওয়ায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আকাশ ঘোষ (১৭) নামে এক তরুণ। রোববার (২১ মার্চ) রাত ১২টার দিকে সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আকাশ ঘোষ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের বিকাশ ঘোষের ছেলে। সে বালুগ্রাম আদর্শ কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল আকাশ ঘোষের।

আকাশের বড় চাচা জয় কুমার বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার একটি মেয়ের সঙ্গে আকাশের সম্পর্ক ছিল। আমরা পারিবারিকভাবে বিয়ের চেষ্টা করলে মেয়ের পরিবার আকাশের সঙ্গে বিয়ে দেবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে আকাশ।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com