October 24, 2026, 3:26 pm

প্রথম দিনেই এনআরবিসি ব্যাংকের ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রথম দিনেই এনআরবিসি ব্যাংকের ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম দিনে সোমবার (২২ মার্চ) এনআরবিসি ব্যাংক লিমিটেডের ৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৭০৫টি শেয়ার কেনা-বেচা হয়েছে। যা টাকার অংকে ৪২ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা।

দেশের প্রধান পুঁজিবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুসারে, সোমবার সকাল ১০টায় ১৫ টাকা দরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয়। সেখান থেকে ১ টাকা ৮০ পয়সা কমে দিনের সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ২০ পয়সায়। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি ১৩ টাকা ২০ পয়সা দরের ফলে ব্যাংকটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭০২ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকায়।

আইপিওর ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যাংকটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

১২০ কোটি টাকার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিতরণ করা হয় ৬০ শতাংশ বা ৭২ কোটি টাকার শেয়ার। বাকি ৪০ শতাংশ শেয়ার বরাদ্দ দেওয়া হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। সাধারণ বিনিয়োগকারী ক্যাটাগরির মধ্যে বাংলাদেশিদের জন্য বরাদ্দ ৪০ শতাংশ বা ৪৮ কোটি টাকা। এই ৪৮ কোটি টাকার শেয়ার পেতে আবেদন করেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৩ জন। তাদের আবেদনের বিপরীতে জমা হয়েছে ৫২১ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা, যা কোম্পানির জন্য বরাদ্দের ১০ দশমিক ৮৬ গুণ বেশি।

গত বছরের ১৮ নভেম্বর বিএসইসির অনুমোদন পায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক। চলতি মাসের শুরুতে ব্যাংকটি আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু ও সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশের জন্য কমিশনের কাছ থেকে সম্মতিপত্র পায়। ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড। ব্যাংকটির নিরীক্ষক হিসেবে রয়েছে কেএম হাসান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com