October 24, 2026, 3:25 pm

প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।

আজ রোববার (২১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৪ পয়সা।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবেও ব্যাংকটির ইপিএস (Solo EPS) হয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ০২ পয়সা। আর একভাবে ছিল ২০ টাকা ৮৬ পয়সা।

আগামী ৫ মে, বুধবার সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল, সোমবার

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রিমিয়ার ব্যাংকের  সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৪ পয়সা।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবেও ব্যাংকটির ইপিএস (Solo EPS) হয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ০২ পয়সা। আর একভাবে ছিল ২০ টাকা ৮৬ পয়সা।

আগামী ৫ মে, বুধবার সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল, সোমবার।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com