October 25, 2026, 5:08 pm

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগে চমকালো তথ্য দিল এনআরবিসি ব্যাংক

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগে চমকালো তথ্য দিল এনআরবিসি ব্যাংক

সোমবার (২২ মার্চ) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাওয়া এনআরবিসি ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ৫৩৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪১৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩৭৮ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা ২.০৩৬ টাকা বা ৫৩৯ শতাংশ বেড়েছে।

এদিকে ব্যাংকটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৯৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.০০১ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা ১.৭৯২ টাকা বা ১৭৯২০০ শতাংশ বেড়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২০ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০১ টাকায়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com