August 30, 2026, 6:09 pm

পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে প্রেমিকা গণধর্ষণের শিকার

পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে প্রেমিকা গণধর্ষণের শিকার

নওগাঁর বদলগাছীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকা গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- বদলগাছী উপজেলার রামপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মমিনুর হোসেন ওরফে লাদেন (১৯), একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মমিন হোসেন (১৯)। অজ্ঞাতনামা একজন পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, বদলগাছী থানার পারআধাইপুর গ্রামের এক ছেলের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (১৮ মার্চ) দেখা করার জন্য প্রেমিকের খালাতো ভাইয়ের বাসায় যায় মেয়েটি। রাত আনুমানিক ১২টার দিকে প্রেমিকের সঙ্গে দেখা করে মেয়েটি ওই বাড়ি থেকে বের হয়।

পথিমধ্যে অভিযুক্তরা মেয়েটিকে জোর করে পার্শ্ববর্তী খেতে নিয়ে যায়। এরপর মেয়েটির মুখ বেঁধে এবং হাত-পা ধরে রেখে অভিযুক্তরা ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে শুক্রবার (১৯ মার্চ) রাতে থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা করেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করেছে। দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com