July 12, 2026, 1:25 am

হেলিকপ্টার থেকে ছড়ানো হল কোটি কোটি টাকা

হেলিকপ্টার থেকে ছড়ানো হল কোটি কোটি টাকা

ছেলের বিয়েতে হেলিকপ্টার থেকে টাকা ছড়িয়ে আলোচনায় এসেছেন এক বাবা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটে যাওয়া এমন অদ্ভূতকাণ্ড বেশ হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

করাচিভিত্তিক টিভি চ্যানেল বোল নিউজের খবরে বলা হয়, হরিয়ানা থেকে পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহাউদ্দীন এলাকায় বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তার বাবা।

বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজে হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। টাকার সঙ্গে গোলাপের পাপড়িও ছিটিয়েছেন তিনি। তবে এ ঘটনার তারিখ বা সময় বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।

অভিনবত্ব ও চমক আনতে এমন কাণ্ড ঘটালেও সোশ্যাল মিডিয়ায় এর সমালোচনা করছেন অনেকে। ওই লোকের বিরুদ্ধে কালো টাকার অভিযোগ এনেছেন তারা।

এর আগে গুজরানওয়ালায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ডলার বর্ষণ করা হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com