July 12, 2026, 12:09 am

বিয়ের আসরে বুকডন দিয়ে ভাইরাল বর-কনে

বিয়ের আসরে বুকডন দিয়ে ভাইরাল বর-কনে

সামনে অসংখ্য অতিথি। তাদের সামনে মঞ্চে বসে বর-কনে। কনের পরনে লেহেঙ্গা, অসংখ্য গয়না। বরের সাজও চিরাচরিত, পাগড়ি, শেরওয়ানি। হঠাৎ দুজন সেই মঞ্চেই শুরু করলেন বুকডন দেয়া।

এমন পরিস্থিতিতে অবাক উপস্থিত অতিথিরা। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে না করতেই হয়ে যায় ভাইরাল।

বিয়ের আসরে বর-কনের এমন বুকডনের ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে গুরগাঁওয়ে। গুরগাঁওয়ের এক মেকআপ আর্টিস্ট পারুল গার্গে প্রথম সেই ভিডিও পোস্ট করেন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বুকডন দেয়া কনে অক্ষিতা অরোরা মহাজন ও তার স্বামী আদিত্য মহাজন। অক্ষিতা কাজ করেন ফিটনেস কোচ হিসেবে।

শরীরচর্চাকে জনপ্রিয় করতে অনেক আগে থেকেই অক্ষিতা কাজ করেন বলে জানা গেছে। অন্যদের শরীরচর্চায় সচেতন করতে নানা সময়ে ভিন্ন কিছু করেন তিনি।

ভাইরাল ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষিতা অরোরা। ভিডিও শেয়ারের পর পোস্টে পড়েছে অসংখ্য মন্তব্য। নেটিজেনরা সেখানে বিষয়টিকে অনন্য হিসেবে উল্লেখ করেছেন।

অনেকেই ভিডিওটি শেয়ার করে ওই দম্পতিকে ভালোবাসাও জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com