August 26, 2026, 2:16 am

স্ত্রীর ইচ্ছা পূরণ করতে মন্দিরে ১৭ লাখ টাকার সোনা দান করলেন সঞ্জীব

স্ত্রীর ইচ্ছা পূরণ করতে মন্দিরে ১৭ লাখ টাকার সোনা দান করলেন সঞ্জীব

দুনিয়ায় প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যায়! মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। এমনই এক আজব ঘটনার সাক্ষী ভারতের ঝাড়খণ্ড।

সেখানের এক ব্যক্তি মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা মহাকালেশ্বর মন্দিরে ১৭ লক্ষ টাকার সোনার গয়না দান করলেন। মন্দির সূত্রের বরাত দিয়ে এমনটাই খবরে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গিয়েছে, নিজের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্যই এত দামের সোনার গয়না দান করেছেন ওই ব্যক্তি।

ব্যক্তির স্ত্রী রেশমি প্রভা বেশ কিছু দিন আগে মারা গিয়েছেন। তিনি এই মন্দিরের খুব বড় ভক্ত ছিলেন এবং প্রায়শই এখানে পূজা দিতে আসতেন।

মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত গণেশ কুমার জানিয়েছেন, মৃতা রেশমির মনকামনা করেছিলেন নিজের মৃত্যুর পর তিনি নিজের যাবতীয় গয়না এই মন্দিরে দান করবেন।

গত শনিবার ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা সঞ্জীব কুমার রেশমির সব সোনার গয়না এই মন্দিরে দান করেছেন। সোনার গয়নার মোট ওজন প্রায় ৩১০ গ্রাম, বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। মন্দিরের এক সেবায়ত জানিয়েছেন, মহাকালেশ্বর মন্দির ভারতের ১২টি জ্যোতিলিঙ্গর মধ্যে অন্যতম।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com