August 30, 2026, 2:07 pm

মাকে পিটিয়ে মেরে ফেলল ছেলে 

মাকে পিটিয়ে মেরে ফেলল ছেলে 

মাদারীপুরের কালকিনিতে গাঁজা কেনার টাকা না দেওয়ায় সোনেকা (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে (২৬) আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন প্রতিবেশীরা।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনেকা ওই গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় রথিন ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মা সোনেকাকে পিটিয়ে হত্যা করে। এ সময় তাকে বাধা দিলে তিনি বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকেও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখেন। পরে প্রতিবেশীরা এসে রথিনকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com