August 31, 2026, 3:09 pm

সাকিব কালীপূজায় যাবেন কি যাবেন না তা ব্যক্তিগত ব্যাপার: হাইকোর্ট

সাকিব কালীপূজায় যাবেন কি যাবেন না তা ব্যক্তিগত ব্যাপার: হাইকোর্ট

অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আসামির জামিন আবেদন শুনানিকালে মঙ্গলবার আদালত বলেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় যাবেন কি যাবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

এজন্য কেউ তাকে হত্যার হুমকি দিতে পারে না। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুল হালিম কাফি ও জাহাঙ্গীর হোসেন।

গত বছর পশ্চিমবঙ্গের কলকাতায় কালীপূজা অনুষ্ঠানে যোগ দেওয়ায় ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন।

এ নিয়ে ১৬ নভেম্বর রাতে উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ মহসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ১৭ নভেম্বর সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com