August 30, 2026, 1:08 pm

গাজীপুরে মাদ্রাসাছাত্র খুন, সন্দেহের তীর সৎমার দিকে

গাজীপুরে মাদ্রাসাছাত্র খুন, সন্দেহের তীর সৎমার দিকে

গাজীপুর সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়া থেকে বিপ্লব হোসেন (১৪) নামে  এক মাদ্রাসার ছাত্রের রক্তমাখা লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

সোমবার রাতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় বিপ্লব। পর দিন মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় আকন্দপাড়া এলাকায় রাস্তার পাশে খোলা মাঠে বিপ্লবের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তার বাবাকে খবর দেন।

পিরুজালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী আকন্দ জানান, বাবুল হোসেনের দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীকে নিয়ে তিনি আকন্দপাড়ায় থাকেন। আর দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে টাঙ্গাইলে থাকেন।

বিপ্লব হলো প্রথম পক্ষের সন্তান। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতিষ্ঠিত আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসায় হেফজ শাখায় লেখাপড়া করত। দুদিন আগে ওই মাদ্রাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।

নিহতের বাবা বাবুল হোসেন জানান, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। তাই দ্বিতীয় স্ত্রী দুই মেয়ে নিয়ে টাঙ্গাইলে আলাদা থাকেন। প্রায় সময় তিনি ফোনে হুমকি দিতেন বলে জানান বাবুল।

মাদ্রাসাছাত্রটির বাবার সন্দেহ, তার ছেলেকে দ্বিতীয় স্ত্রী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে খুন করিয়েছেন।

জয়দেবপুর থানার এসআই রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিপ্লবের লাশ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত ছাত্রের গলার নিচে, ডান কানের কাছে, থুতনির নিচে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া বুকের বাম পাশে গভীর ক্ষত রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com