August 30, 2026, 11:25 am

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) শিক্ষক সোহেল রানাকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকেলে ঢাকা শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক সোহেল রানা। এরই মধ্যে সোহেল রানাকে খাগড়াছড়ি থেকে ঢাকা হেড অফিসে বদলি করা হয়।

মঙ্গলবার (২ মার্চ) ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ওই দিন দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ জানান, ছাত্রীর বাবার দায়ের করা মামলায় এই আসামিকে ঢাকা থেকে বুধবার বিকেলে আটক করে খাগড়াছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com