August 30, 2026, 9:56 am

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কলেজ ছাত্রীকে হত্যা

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কলেজ ছাত্রীকে হত্যা

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কারমাইকেল কলেজের ছাত্রী রুবাইয়া ইয়াসমিন রিমুকে সোমবার বিকালে মোটরসাইকেল থেকে ফেলে হত্যা করেছে দুই যুবক।

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কচুকাটা গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয়রা এ তথ্য জানান। এ খবর লেখা পর্যন্ত রাত ১টায় তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পড়েছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক ফয়সাল হোসেন জানান, কারমাইকেল কলেজের বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী রিমু বিকালে যখন টিউশনি করে বাড়ি কচুকাটা সড়কে ফিরছিল তখন ওঁৎ পেতে ছিল প্রতিবেশী দুই যুবক। এরা হলেন কচুকাটা ইউনিয়নের আব্দুল্লা হোসেনের ছেলে ফয়সাল হোসেন ও তার বন্ধু জাহিদুল হোসেনের ছেলে রেজভি হোসেন।

তারা দু’জনে রুবাইয়া ইয়াসমিন রিমুকে জোড় করে মোটর সাইকেলে তুলে জলঢাকা সড়কে নিয়ে যায়। এক পর্যায়ে রিমু যেতে না চাইলে তাকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পথচারীরা দেখে ফেললে পড়ে তাকে তুলে নিয়ে যায়। পড়ে জানতে পারি রিমুর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কে বা কারা রেখে চলে গেছেন।

হাসপাতালের কর্মচারী মোসলেম উদ্দিন জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে লাশ মর্গে পড়ে আছে। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com