August 30, 2026, 9:20 am

নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী হাসপাতাল থেকে নিখোঁজ, থানায় জিডি

নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী হাসপাতাল থেকে নিখোঁজ, থানায় জিডি

ঢাকায় চিকিৎসকের স্ত্রীর অমানসিক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী নিপা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

পুলিশ বলছে, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। অচিরেই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু গৃহকর্মী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে মর্মে শুক্রবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মে‌ডি‌ক্যাল অ‌ফিসার ডা. শামসুদ্দোহা তাও‌হীদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে ডা. শামসুদ্দোহা তাও‌হীদ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত চাচা পরিচয়ে এক ব্যক্তি নির্যাতনের শিকার শিশুকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালান।

তবে শিশুটির শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সুস্থ না হওয়া পর্যন্ত এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশকে না জানিয়ে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিতে রাজি হয়নি। পরে ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি এবং তার সঙ্গে থাকা বড় মা পরিচয়দানকারী নারীকে আর দেখা যায়নি।

শিশুটির পাশের বেডের রোগীরা জানিয়েছেন, সারারাত ওই শিশুটির স্বজনদের মোবাইলে অনেক কল আসে এবং তারা সারারাত ঘুমাননি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটি নিঁখোজের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মেয়েটি কোথায় রয়েছে বা কীভাবে হাসপাতাল থেকে নিঁখোজ হলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি, তবে অচিরেই শিশুটি উদ্ধার হবে এমন কথা তিনি জোড় দিয়ে বলেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নির্যাতনের শিকার শিশু নিপা বাড়ৈকে উজিরপুরের উত্তর জামবা‌ড়ি এলাকার এক‌টি দোকা‌নের সামনে রেখে চলে যায় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটি জানায়, ঢাকার অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ চিকিৎসক সিএইচ রবিনের বাসায় ৬ মাস পূর্বে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। শুরু থেকে রবীনের স্ত্রী রাখি দাস শিশুটিকে নির্যাতন করে আসছে। এর ধারাবাহিকতায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে লোক মারফত নিপাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়। কিন্তু ওই লোক নিপাকে গ্রামের বাড়ির এলাকায় রেখে পালিয়ে যায়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com