August 30, 2026, 7:01 am

ভাত রান্না করতে দেরি হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা

ভাত রান্না করতে দেরি হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমানে স্বামী আরমান আলী (২৮) বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নশরতপুর ইউনিয়নের কুশাদীঘি পুসিন্দা গ্রামের শাহজাহান আলীর ছেলে। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাত রান্না করতে বিলম্ব হওয়ায় মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন আরমান আলী স্ত্রীর ওপর অভিমান করে বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তিনি অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই সেখানে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃত্যুর ঘটনায় কোনো বাদী না থাকায় এবং গ্রামবাসীর অনুরোধে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com