August 29, 2026, 5:30 am

বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে গলা কেটে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে হাসান মিয়া (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৭টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় হাসান মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বয়রা বাজারে আসার পরই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থলেই আছে। তবে কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com