November 27, 2026, 9:38 am

বিয়ের অনুষ্ঠানে ভয় পেয়ে হুলস্থুল কান্ড ঘটালো ঘোড়া!

বিয়ের অনুষ্ঠানে ভয় পেয়ে হুলস্থুল কান্ড ঘটালো ঘোড়া!

চলছে বিয়ের মরশুম। আর বিয়ে বাড়ি মানেই সেখানে থাকবে হই-হুল্লোড়-মজার নানান ঘটনা। সোশ্যাল মিডিয়ার যুগে সেরকমই কিছু ঘটনা মুহূর্তে ভাইরালও হয়ে যায়।

সম্প্রতি নেটদুনিয়ায় ট্রেন্ডিং সেরকমই একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, যে ঘোড়াটি চড়ে ওই বর বিয়ে করতে এসেছিলেন, সেটিই তাকে পিঠে চাপিয়ে নিয়ে ছুট লাগাল। আর বরকে বাঁচাতে পিছন পিছন দৌড় লাগালেন বরযাত্রীরাও। ভিডিওটি দেখার পরই হাসির রোল নেটিজেনদের মধ্যে।

ঘটনাটি ভারতের গুজরাটের পাটান জেলার রোডা গ্রামে। আর পাঁচটি ভারতীয় বিয়ের মতোই ওই ব্যক্তিও ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। চলছিল নাচানাচি। কেউ আবার বাজি ফাটাচ্ছিলেন। কনের বাড়ির উদ্দেশে যাচ্ছিল বরযাত্রীরা। এই সময় আচমকাই ক্ষেপে ওঠে ঘোড়াটি। এরপর দৌড় শুরু করে। পিঠে তখন বর বসে। তাকে বাঁচাতে পিছনে দৌড়তে শুরু করেন অনেকেই।

এরপর অনেকটা দূরে গিয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। শরীরের বেশ কিছু জায়গায় আঘাতও পান। প্রাথমিক শুশ্রূষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তিনি ফের বিয়ে করতে যান। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনই বিষয়টি নিয়ে মজা করেছেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com