August 30, 2026, 3:59 am

সালাম না দেয়ায় কিশোরকে কুপিয়ে হত্যা

সালাম না দেয়ায় কিশোরকে কুপিয়ে হত্যা

রাজধানীর মুগদার মাণ্ডায় সালাম না দেওয়ায় কিশোর হাসান মিয়া নামে এক কিশোরকে (১৬) খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাত কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। গ্রেফতার সবাই সংঘবদ্ধ কিশোর অপরাধী দলে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে হত্যা করা হয়। খুবই তুচ্ছ ঘটনায় এ খুনের ঘটনা। সালাম না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে।

গ্রেফতার সবারই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ঘটনার পরপরই এক কিশোরকে আটক করেছিল থানা পুলিশ।

নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসে কাজ করত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। মুগদার মাণ্ডায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত হাসান। তিন ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়।

বিজনেস নিউজ/আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com