August 29, 2026, 3:29 am

থাকেন আমেরিকা, চাকরি করেন মির্জাপুরের প্রাইমারি স্কুলে

থাকেন আমেরিকা, চাকরি করেন মির্জাপুরের প্রাইমারি স্কুলে

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর আগে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কোনো পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় শিক্ষা অফিস।

ওই শিক্ষকের নাম তানিয়া রহমান। তিনি উপজেলা সদরের বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা শিক্ষা অফিস জানায়, তানিয়া রহমান ৩ জুলাই ২০১৯ থেকে ২ অক্টোবর ২০১৯ পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে তিনি সপরিবারে আমেরিকায় চলে যান।

তারপর থেকে স্কুলের সঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই। উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি।

এ ব্যাপারে বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনার কারণে আমি দেশে আসতে পারছি না।

উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে গেছেন। একাধিকবার চিঠি দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com