August 26, 2026, 11:11 am

কবরের ভেতরেই লাশের হাত-মাথা কাটলো কে?

কবরের ভেতরেই লাশের হাত-মাথা কাটলো কে?

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সংলগ্ন মানিকদিয়াড় গোরস্থানে ৪ ফেব্রুয়ারি দাফন হওয়া লাশের ডান হাত ও মাথা কাটা অবস্থায় দেখা গেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে গোরস্থানের পাশে একদল শিশু খেলতে গিয়ে কবর খোঁড়া দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, ওই উপজেলার মানিকদিয়াড় নামক গোরস্থানে এক সপ্তাহ আগে মারফা যাওয়া মির্জা আলম চেনু বিশ্বাসের কবরের খাপাচি উঠানো, কবরের মাঝখানের বাঁশের ডাপ কাটা, কবরের ভেতরে থাকা লাশের ডান হাত কাটা, মাথা আছে কিনা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কবরের অবস্থা দেখে মৃতের ছোট ছেলে দৌলতপুর থানায় অভিযোগ করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, কবরের ভেতরে লাশের হাত-মাথা কাটার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com