October 28, 2026, 7:56 am

সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়ে নতুন রেকর্ড ম্যানচেস্টারের

সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়ে নতুন রেকর্ড ম্যানচেস্টারের

দারুণ এক কীর্তি গড়ল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের শীর্ষ লিগের দল হিসেবে দেশটির ঘরোয়া ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে তারা।

এফএ কাপের পঞ্চম রাউন্ডে বুধবার সোয়ানসি সিটির মাঠে ৩-১ গোলের জয়ে রেকর্ডটি গড়ে পেপ গুয়ার্দিওলার দল। দলকে কোয়ার্টার-ফাইনালে তুলতে একটি করে গোল করেন কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং ও গাব্রিয়েল জেসুস।

সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫ ম্যাচ জিতল সিটি। ১৮৯১-৯২ মৌসুমে প্রেস্টন ও ১৯৮৭-৮৮ মৌসুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতেছিল।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি সবশেষ হেরেছিল গত নম্ভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে।

এখনও পর্যন্ত মৌসুমে চার শিরোপার সবকটি জয়ের সম্ভাবনা টিকে আছে ম্যানচেস্টার সিটির।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com