October 27, 2026, 6:03 am

মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। ঢাকায় ফিরে পুরোপুরি বদলে গেল টস ভাগ্য। এবার কয়েন ভাগ্য গেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের পক্ষে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিংয়ের। অর্থাৎ ফিল্ডিং করতে নামবে স্বাগতিক বাংলাদেশ দল।

এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাবে বাংলাদেশ। তবে পয়েন্টের হিসেবে থেকে যাবে সবার নিচেই। অবশ্য শতাংশের হিসেবে ২০ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে উঠবে বাংলাদেশ।

অন্যদিকে প্রথম ম্যাচ জিতে রাখায় এখন সিরিজ জয়ের হাতছানি ক্যারিবীয়দের সামনে। তারা এ ম্যাচটি জিতলে সিরিজ থেকে পাবে পূর্ণ ১২০ পয়েন্ট এবং দক্ষিণ আফ্রিকাকে টপকে ১৬০ পয়েন্ট নিয়ে উঠে যাবে তালিকার ছয় নম্বরে।

সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। অন্যদিকে ক্যারিবীয় একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। এ সফরে প্রথমবারের মতো কোনো ম্যাচে নতুন ক্যাপ অর্থাৎ কাউকে অভিষেক করায়নি ওয়েস্ট ইন্ডিজ দল।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com