August 23, 2026, 7:07 am

দেশে ফিরেছেন সাকিব

দেশে ফিরেছেন সাকিব

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারী ঢাকায় পা রাখবে উইন্ডিজ দল। ঐ দিন থেকে বাংলাদেশ জাতীয় দলও অনুশীলন শুরু করবে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

আজ (৩ ডিসেম্বর) সকাল ১০টার কিছুক্ষণ পরে কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও দেশে ফিরেছেন। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

শ্বশুড়ের অসুস্থতার খবর শুনে সাকিব গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই দেশটির ফ্লাইট ধরেন তিনি। পথিমধ্যেই শ্বশুরের মৃত্যুর সংবাদ আসে। তবুও এতদিন যুক্তরাষ্ট্রেই থেকে গিয়েছেন সাকিব।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই হতে যাচ্ছে সাকিবের প্রথম আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজ দিয়ে পুরনো সাকিবকে ফিরে পেতে চাইবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কেননা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সময়টা ভালো যায়নি এই অলরাউন্ডারেরে। ব্যাট হাতে ঐ টুর্নামেন্টটিতে ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান। যেখানে তাঁর সর্বোচ্চ রান ২৮। আর বল হাতে সমানসংখ্যক ম্যাচে ৬.০০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট।

বিজনেস নিউজ / এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com